মুকুল রায়ের বিজেপি যোগ ছিন্ন হতেই কি বললেন দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন; মুকুল রায়ের বিজেপি যোগ ছিন্ন হতেই মুখ খুলেছেন দিলীপ ঘোষ। এদিন এদিন সকালেই বেসুরোদের বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেন,, ভোটের পর থেকেই ঘর ছাড়া বহু বিজেপি নেতা-কর্মী। তাঁরাই মুল সম্পদ। এখণ তাঁদের পাশে দাঁড়ানোটা প্রয়োজন। এখানেই শেষ নয়, তাঁর মতে, অনেকেই ভেবেছিলেন বিজেপি জিতবে। আর সে লক্ষ্যেই দলে এসেছিলেন। এখন মনে হচ্ছে ফিরে যাচ্ছেন।
তবে মুকুল রায় প্রসঙ্গে দিলীপের দাবি, এটা ওনার ব্যক্তিগত সমস্যা। সবাই এক আছে। আগামিদিনে সবাই মিলে দলকে ফের ক্ষমতায় নিয়ে আসব। ফের এক হওয়ার দাবি জানালেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দলের সঙ্গে যাঁরা সুর মেলাতে পারছেন না সেটা তাঁদের সমস্যা। বিজেপির উত্থানের সঙ্গে যাঁদের সম্পর্ক নেই সেই সব নেতারাই মন খারাপ করে বসে আছেন।

Post a Comment